এপ্রিল–জুনে বাংলাদেশ থেকে আপলোড করা ১ কোটি ৪৭ লাখের বেশি ভিডিও মুছেছে টিকটক
নীতিমালা লঙ্ঘনের কারণে মুছে ফেলা ভিডিও বাংলাদেশ থেকে আপলোড হওয়া মোট ভিডিওর প্রায় ০.৯ শতাংশ বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি।
- মুছে ফেলা ভিডিও ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৮৫টি
- ৯৯.৮ শতাংশ ভিডিও স্বয়ংক্রিয় প্রযুক্তিতে শনাক্ত, ৯২.৭ শতাংশ ২৪ ঘণ্টার মধ্যে মোছা
- বিশ্বজুড়ে মোছা হয়েছে ১৮ কোটি ৮২ লাখের বেশি ভিডিও