শেখ মুজিবকে ১৯৬১ সালে ভারতের আইবি ‘রিক্রুট’ করেছিল: ভারতীয় ইতিহাস-গবেষক ইকবাল চাঁদ মালহোত্রা
প্রতিরক্ষাবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত দাবিটির পক্ষে মালহোত্রার সরাসরি বক্তব্য বা কোনো নথি নেই, আর এক ভারতীয় কূটনীতিকের স্মৃতিকথা বলছে, কোনো ভারতীয় কর্মকর্তার সঙ্গে মুজিবের প্রথম বৈঠক হয়েছিল ১৯৬২ সালের ডিসেম্বরে।
- গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন অনুযায়ী, মালহোত্রা দাবি করেছেন ১৯৬১ সালে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো মুজিবকে রিক্রুট করে এবং পরে নির্বাচনী রাজনীতিতে তিনি ভারতের সমর্থন পান।
- প্রতিবেদনে মালহোত্রার কোনো উদ্ধৃতি বা দাবির পক্ষে নথি নেই; শিরোনামে ‘র’-এর নাম থাকলেও সংস্থাটি গঠিত হয় ১৯৬৮ সালে।
- ভারতীয় কূটনীতিক শশাঙ্ক এস ব্যানার্জির ভাষ্যে, কোনো ভারতীয় কর্মকর্তার সঙ্গে মুজিবের প্রথম বৈঠক হয় ১৯৬২ সালের ২৪-২৫ ডিসেম্বর রাতে।