সাত দশকেও সংকট কাটেনি পাবনা মানসিক হাসপাতালের: ৫০০ শয্যায় ২২ চিকিৎসক, রোগীপ্রতি দৈনিক খাবার বরাদ্দ ১৭৫ টাকা; ১,৩৬৫ কোটি টাকার নতুন প্রকল্প অনুমোদিত
দেশের একমাত্র বিশেষায়িত এ হাসপাতালে চিকিৎসক ও কর্মীর পদ শূন্য, ইইজি ও ইসিটি যন্ত্র বিকল; পরিচালক বলছেন, এক হাজার শয্যার নতুন হাসপাতাল প্রকল্প অনুমোদিত হয়েছে।
- ৫০০ শয্যার হাসপাতালে চিকিৎসকের অনুমোদিত পদ ৩১টি, কর্মরত ২২ জন; তিনটি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদেই কেউ নেই।
- ইইজি ও ইসিটি যন্ত্র দীর্ঘদিন বিকল; চার বেলার খাবারের জন্য রোগীপ্রতি বরাদ্দ ১৭৫ টাকা।
- একনেক ১ হাজার ৩৬৫ কোটি টাকায় এক হাজার শয্যার নতুন হাসপাতাল ও ইনস্টিটিউট প্রকল্প অনুমোদন করেছে।